মাসকাটে একরুমের ফ্ল্যাটের ভাড়া মাসে ১৫০-২৫0 OMR (প্রায় ৩৮,২৫০-৬৩,৭৫০ টাকা) হতে পারে। তবে সীব বা ঘুবরা এলাকায় তুলনামূলক কম খরচে বাসা পাওয়া যায়। অনেক কোম্পানি (যেমন PDO, Oman LNG) আবাসন সুবিধা দেয়। নিজে বাজার করে খেলে মাসে ৫০-১০০ OMR (প্রায় ১২,৭৫০-২৫,৫০০ টাকা) খরচ হতে পারে। এখানেও আয়ের ওপর কোনো কর নেই।
Living cost ও savings, location, lifestyle এবং company অনুযায়ী vary করে। মাসে ১০০-৩০০ OMR (প্রায় ২৫,৫০০-৭৬,৫০০ টাকা) (এটা সম্ভাব্য সঞ্চয় এবং rate পরিবর্তনশীল) সঞ্চয় সম্ভব, তবে শহর ও জীবনযাত্রার ধরন অনুযায়ী এটি কম-বেশি হতে পারে। ব্যাংকিং চ্যানেলেই দেশে টাকা পাঠানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
ওমানের শ্রম আইন অনুযায়ী, প্রথম ৩ বছরের জন্য প্রতি বছর ১৫ দিনের মূল বেতন এবং এরপর থেকে প্রতি বছর এক মাসের মূল বেতন হিসেবে gratuity পাওয়া যায়। বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে এই সুবিধা আরও ভালো হয়।
ওমানের বিশেষ সুবিধা হলো এটি অন্য অনেক গালফ দেশের তুলনায় বেশ সাশ্রয়ী। মাসকাট একটি সুন্দর শহর যেখানে পাহাড়, সমুদ্র সৈকত ও মরুভূমির দারুণ মেলবন্ধন রয়েছে, যা প্রবাস জীবনে কিছুটা বৈচিত্র্য এনে দেয়।